বিজ্ঞাপন

নির্দেশ দিলেন ট্রাম্প

ইরানে নতুন করে হামলা শুরুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানে নতুন করে হামলা শুরুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দিয়েছেন। এরপরই দেশটির সেনারা ইরানে হামলা শুরু করে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, “কমান্ডার ইন চিফের (প্রেসিডেন্টের) নির্দেশে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের অবাধ যাতায়াত নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের হুমকি রুখে দিতে ইরানে অতিরিক্ত হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। মূলত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বেসামরিক জাহাজ ও নাবিকদের ওপর সাম্প্রতিক অন্যায় আগ্রাসনের জন্য ইরানকে জবাবদিহিতার আওতায় আনতেই এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।”

ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, বন্দর আব্বাস, সিরিকের পাশাপাশি কোনারাক এবং চাবাহারের কাছাকাছিও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এরআগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে শক্তিশালী হাশলা চালানো হবে।

সূত্র: আলজাজিরা

এমটিআই

বিজ্ঞাপন