বিজ্ঞাপন

প্রকাশ করতে চেয়েছেন কৃতজ্ঞতা

নিজে রান্না করে কাজের বুয়াকে প্রিয় খাবার খাওয়ালেন গৃহকর্ত্রী

নিজে রান্না করে কাজের বুয়াকে প্রিয় খাবার খাওয়ালেন গৃহকর্ত্রী

গত তিন বছর ধরে কাজের বুয়া প্রতিদিন রান্না করে খাওয়ান। ঘরের অন্যান্য কাজ করে দেন। সেই কৃতজ্ঞতা থেকে ঘরের বুয়াকে তার প্রিয় খাবার নিজের হাতে রান্না করে খাইয়েছেন লিঙ্কিয়া রোজারিও নামে এক গৃহকত্রী।

তিনি তার ইনস্টাগ্রামে ওই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে, জামিলা নামে ওই গৃহকর্মী নিজের প্রিয় খাবার দেখে বেশ অবাক হয়েছেন।

লিঙ্কিয়া রোজারিও তার ভিডিওতে বলেছেন, জামিলা তিন বছরের বেশি সময় ধরে তার বাড়িতে কাজ করছেন। এ সময়ের মধ্যে তার পরিবারের জন্য জামিলা কয়েক হাজার বার রান্না করেছেন। তাই তার মনে হলো জামিলাকে তার প্রিয় খাবার খাওয়াবেন এবং সেটি নিজ হাতে রেঁধে।

এ তরুণী গৃহকর্ত্রী আরও বলেছেন, করোনা মহামারির পর তিনি আর রান্না করেননি। ফলে তার রান্না কেমন হবে সেটি নিয়ে একটু চিন্তিত ছিলেন। কিন্তু জামিলা খেয়ে বলেছেন, খাবার বেশ ভালো হয়েছে।

তিনি বলেছেন, জামিলার পছন্দের খাবার হলো পোহা ও কান্দা ভাজি। পোহা হলো চিঁড়ের পোলাও। আর কান্দা ভাজি হলো পেঁয়াজি বা পেঁয়াজের চপ। ভিডিও দেখুন এখানে

সূত্র: এনডিটিভি

এমটিআই