বিজ্ঞাপন

হরমুজ জাহাজ চলাচলের জন্য খোলা বললেন ট্রাম্প, ইরান বলল না

হরমুজ জাহাজ চলাচলের জন্য খোলা বললেন ট্রাম্প, ইরান বলল না

হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খোলা আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান জানিয়েছে, স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক পথটি বন্ধ থাকবে।

রোববার (১২ জুলাই) সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এমন কথা বলেন।

এরআগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায়, হরমুজ দিয়ে জাহাজ চলাচল করছে। মধ্যপ্রাচ্যে কার্যক্রম চালানো দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, “ইরান হরমুজ নিয়ন্ত্রণ করে না। জাহাজ চলছে।”

তবে ইরান পাল্টা বিবৃতিতে বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে।

ওমান উপকূলে জাহাজে ইরান নতুন করে হামলা চালানোর পর মার্কিন সেনারা প্রায় সারারাত ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে।

এদিকে রাতভর চালানো যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানের সামরিক বাহিনীর এক লেফটেন্যান্ট নিহত হয়েছেন। আজ রোববার এ তথ্য জানিয়েছে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ।

স্থানীয় কর্তৃপক্ষ মেহেরকে বলেছে, “ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক বাহিনীর নৌ শাখার লেফটেনেন্ট হামিদরেজা দেহঘানি গতকাল রাতে জাস্ক বন্দরে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।”

মার্কিনিদের হামলায় এখন পর্যন্ত একজন নিহত হওয়ার তথ্যই দিয়েছে ইরান।

সূত্র: আলজাজিরা

এমটিআই