রাস্তা-ঘাঁটে ও খোলাস্থানে মলমুত্র ত্যাগ ভারতীয়দের জন্য সাধারণ ঘটনা। যদিও দেশটির সরকার এ নিয়ে অনেক কাজ করে থাকে। কিন্তু তাতে কাজ হয় না। কারণ সাধারণ মানুষের মধ্যেই সেই সচেতনতা নেই।
যেহেতু মানুষকে বুঝিয়ে কাজ হয় না, তাই এবার কঠোর হতে যাচ্ছে দেশটির আসাম রাজ্যের তিনসুকিয়া পৌরসভা বোর্ড। সংস্থাটি বলেছে, এখন থেকে যে বা যারা প্রকাশ্যে মুত্রত্যাগ করবেন তাদের ভিডিও জায়ান্ট স্ক্রিন বা বড় পর্দায় দেখানো হবে। তারা এটিকে ‘হল অব শেম’ ক্যাম্পেইন হিসেবে অভিহিত করছে।
সংস্থাটি জানিয়েছে, শহরের বিভিন্ন জায়গায় যেসব সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো ব্যবহার করে ভিডিও ধারণ করা হবে। সেখানে যদি কাউকে মুত্রত্যাগ করতে দেখা যায় তাহলে শহরের বড় বড় মোড়গুলোর বড় পর্দায় সেই ভিডিও প্রদর্শন করা হবে। মূলত প্রকাশ্যে মুত্রত্যাগকারীদের লজ্জা দেওয়া হবে।
তিনসুকিয়া পৌরসভা বোর্ডের কর্মকর্তারা বলেছেন, তাদের এই উদ্যোগের লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে দায়িত্বশীলতা তৈরি করা। শুধুমাত্র দণ্ড দেওয়ার বদলে তারা যেন আর এ কাজ না করেন সেটি নিশ্চিত করা।
সূত্র: ইন্ডিয়া টুডে
এমটিআই
