বিজ্ঞাপন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে সাড়ে চার হাজার ছাড়িয়েছে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে সাড়ে চার হাজার ছাড়িয়েছে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে চার হাজার ছাড়িয়েছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ বলেছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৪ হাজার ৫৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ জুলাই) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রদ্রিগেজ বলেন, ভূমিকম্পে মোট ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা করেছে। এ ছাড়া ২০ হাজার ২৩১ জনের জন্য ১০৭টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে। এসব আশ্রয়শিবিরে ১৭ হাজার ৯০৭ জন আশ্রয় নিয়েছেন।

তিনি আরও বলেন, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ধসে পড়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।
 
ওই সময়ে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানায়, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূল ছিল এ ভূমিকম্পের কেন্দ্রস্থল বা এপিসেন্টার। ওই অঞ্চলে দেশটির বেশ কয়েকটি তেল শোধানারগার রয়েছে।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী,  ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর এবং গ্রামে বহু ভবন ধসে পড়ে। ইউএসজিএসের বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার অধিকাংশ ভবন ও বাড়িঘর নির্ম ভূমিকম্প সহনশীল প্রযুক্তি অনুসরণ করে তৈরি করা হয়নি। ফলে নিহতের সংখ্যা ১০ হাজার বা তার চেয়ে বেশিও হতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এমবি