বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় ১৬-১৭ বছর বয়সীদের জন্য ‘কারফিউ’ আনছে যুক্তরাজ্য

সোশ্যাল মিডিয়ায় ১৬-১৭ বছর বয়সীদের জন্য ‘কারফিউ’ আনছে যুক্তরাজ্য

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া পুরোপুরি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। এমন সময়ে দেশটির ঘোষণা, কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাপে রাতভর 'কারফিউ' জারি করা হবে! অর্থাৎ, নতুন এই নিয়মের আওতায় রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৬-১৭ বছর বয়সীরা ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টিকটক-এর মতো অ্যাপ ব্যবহার করতে পারবে না। 

যুক্তরাজ্য সরকারের বিবৃতির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ১৬ বছর পূর্ণ হওয়ার পর কিশোর-কিশোরীরা যখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় অবাধ প্রবেশের সুযোগ পায়, তখন যেন তারা কোনো নেতিবাচক পরিস্থিতির মুখে না পড়ে, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল এক বিবৃতিতে বলেন, তরুণদের পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে, স্কুল-কলেজে মনোযোগ বাড়াতে এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে মানসম্পন্ন সময় কাটাতে এই পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা একটি সুখী ও সুস্থ প্রাপ্তবয়স্ক জীবন গঠনের জন্য অত্যন্ত মৌলিক। আমরা চাই তরুণরা প্রযুক্তির সুবিধা উপভোগ করার পাশাপাশি এমন একটি নিরাপদ অনলাইন মাধ্যম পাক যেখানে তারা নিজেদের বিকাশ ঘটাতে পারে।

সরকার জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের প্রথম দফার বিধিমালা ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করা হবে। ২০২৭ সালের বসন্তকালের (মার্চ-মে) মধ্যে এসব ব্যবস্থা কার্যকর হতে পারে। সরকার এটি কঠোরভাবে বাস্তবায়ন ও প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

তবে তারা চাইলে এই ডিফল্ট সেটিং পরিবর্তন করার সুযোগ পাবে। এছাড়া ব্যবহারকারীদের দীর্ঘক্ষণ স্ক্রল করতে বাধ্য করে—এমন ফিচারগুলোও (যেমন একটির পর একটি ভিডিও অটো-প্লে হওয়া) স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে।

উল্লেখ্য, বিশ্বের প্রথম দেশ হিসেবে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। তবে দেশটিকে পরামর্শ দেওয়া একটি দল সম্প্রতি জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্মগুলো বয়স যাচাইয়ের প্রাথমিক ধাপেই হোঁচট খাচ্ছে, যার ফলে এই নিষেধাজ্ঞা অনেকটাই অকার্যকর হয়ে পড়ছে।

ডিএ