বিজ্ঞাপন

হামলার দু’দিন পর কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হামলার দু’দিন পর কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারের প্রয়াত সাবেক আমিরের প্রতি শ্রদ্ধা জানাতে দোহা সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেল-গ্যাস সমৃদ্ধ এই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলার দু’দিন পরই বুধবার দোহায় গেছেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত পারস্য উপসাগরীয় এই দেশটির ক্ষমতায় থাকা শেখ হামাদ বিন খলিফা আল থানি গত রোববার মারা গেছেন। তার মৃত্যুর পর কাতারি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ এবং সমবেদনা জানাতে দেশটিতে যান আরাঘচি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের মাঝেই কাতার সফরে গেলেন আব্বাস আরাঘচি। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে দুই দেশের মধ্যকার উত্তেজনা এখন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূত্রপাত ঘটে। এর জবাবে ইরানও ইসরায়েল এবং পারস্য উপসাগরজুড়ে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তু পাল্টা হামলা চালায়।

সাম্প্রতিক এই লড়াইয়ের ফলে যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, তা এখন চরম ঝুঁকির মুখে পড়েছে।

চলতি মাসের শুরুর দিকে পারস্য উপসাগরে কয়েকটি জাহাজে হামলার ঘটনা ঘটে। এই হামলার জন্য ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। এরপরই দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘাত শুরু হয়েছে।

তেহরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ দাবি করায় মার্কিন সামরিক বাহিনী দেশটির উপকূলীয় অঞ্চলগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে কাতারে। দেশটি বলেছে, রোববার ইরানের হামলার শিকার হয়েছে দোহা।

সূত্র: এএফপি।

এসএস

বিজ্ঞাপন