বিজ্ঞাপন

ধরা পড়ল স্যাটেলাইটের ছবিতে

হামলার পর সৌদির জাহাজে দাউদাউ করে জ্বলছে আগুন

হামলার পর সৌদির জাহাজে দাউদাউ করে জ্বলছে আগুন

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবের পতাকাবাহী ট্যাংকার জাহাজ ‘এনসেলিয়া’-তে আগুন ধরে গেছে। নাসার স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে ট্যাংকারটি যেখানে সর্বশেষ অবস্থান করছিল সেখানে উজ্জ্বল আলো রয়েছে। যা নির্দেশ করছে জাহাজটিতে দাউদাউ করে জ্বলছে আগুন।

এরআগে সৌদি আরব নিশ্চিত করেছিল লোহিত সাগরে হামলার কবলে পড়ার পর তাদের জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে।

হুতি বিদ্রোহীরা আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুটি ট্যাংকারে হামলার দাবি করে। তবে সৌদি আরব একটি ট্যাংকারে হামলার তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যেখানে উজ্জ্বল আলো দেখা যাচ্ছে সেখানে ‘এনসেলিয়া’ নামে ট্যাংকারটি তার স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা ব্রডকাস্ট করছিল। ঠিক একই জায়গায় গতকাল তোলা স্যাটেলাইটের কোনো ছবিতে উজ্জ্বল আলো দেখা যায়নি।

সৌদির বার্তাসংস্থা পরিবহন কর্তৃপক্ষের এক অজ্ঞাত কর্মকর্তার বরাতে বলেছেন, লোহিত সাগরে চলার সময় জাহাজটিতে হামলা করা হয়। এতে জাহাজের সামনের অংশে আগুন ধরে যায়। জাহাজের সব ক্রু নিরাপদ আছেন।  

সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সৌদি আরবের সুকাইক শহর থেকে ৭০ নটিক্যাল মাইল দক্ষিণপশ্চিমে একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। তবে তারা জাহাজের নাম প্রকাশ করেনি।

সূত্র: সিএনএন

এমটিআই