বিজ্ঞাপন

বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

কাশ্মিরের বিক্ষোভকারীরা ভারতীয় শত্রুদের মতোই শত্রু

কাশ্মিরের বিক্ষোভকারীরা ভারতীয় শত্রুদের মতোই শত্রু

পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বয়কটের ডাক দেওয়া স্থানীয়দের ওপর পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে গত দুইদিনে ৩০ জনের অধিক নিহত হয়েছেন। এই অভিযানে আহত হয়েছেন অসংখ্য মানুষ।

 কাশ্মিরের একাধিক সূত্র বলেছে, গত সোমবার থেকে নিরাপত্তা বাহিনী নির্বাচন বর্জনের ডাক দেওয়া অনেক আন্দোলনকারীকে হত্যা করা গয়েঝে। নিহতদের মধ্যে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) মূল কমিটির সদস্য ও মুখপাত্র উমর নাজির কাশ্মিরির ভাই উসমান নাজিরও রয়েছেন।

সাধারণ মানুষের ওপর নিরাপত্তাবাহিনীর এমন সহিংসতা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, কাশ্মিরে যারা বিক্ষোভ করছে তারা পাকিস্তানের শত্রু। আর তারা ভারতীয়দের যেমন শত্রু হিসেবে বিবেচেনা করেন, আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীদের ঠিক একই রকম শত্রু হিসেবে বিবেচনা করছেন।

গতকাল মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিক পাকিস্তানের প্রভাবশালী এ মন্ত্রীকে বিক্ষোভ নিয়ে প্রশ্ন করেন। তাকে জিজ্ঞেস করা হয় তারা বিক্ষোভকারীদের সঙ্গে কোনো সংলাপে বসবেন কি না।

জাবে খাজা আসিফ বলেন, “ভারত আমাদের শত্রুদের যে ক্যাটাগরিতে রয়েছে, আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীদের আমি সেই ক্যাটাগরিতেই রাখি। এবং ভারতের মতো তাদেরও আমি শত্রু হিসেবে বিবেচনা করি।”

গত ৫ জুন পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচনবিরোধী বিক্ষোভ-প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে পাকিস্তানি বাহিনীর সহিংসতায় মোট ৮০ জন নিহত হয়েছেন। ভিডিও ফুটেজে দেখা যায়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করছেন। এ সময় আন্দোলনকারীদের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

এমটিআই