বিজ্ঞাপন

গোলাবারুদ ফুরিয়ে আসার খবর অস্বীকার ট্রাম্পের

গোলাবারুদ ফুরিয়ে আসার খবর অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছিল ইরানে যুদ্ধ চালাতে গিয়ে মার্কিন সেনাদের গোলাবারুদ ফুরিয়ে আসছে। তবে এ খবর অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাদের কোনো গোলাবারুদ ফুরায়নি। এমনকি কিছু অস্ত্র অনেক বেশি রয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমেরিকার কাছে প্রচুর পরিমাণে 'গোলাবারুদ' মজুদ আছে, বিশেষ করে নির্দিষ্ট কিছু ধরণের। তাছাড়া, প্রয়োজন অনুযায়ী প্রচুর পরিমাণে গোলাবারুদ তৈরি করে আমেরিকায় পাঠানোও হচ্ছে।”

এছাড়া প্রচুর পরিমাণে গোলাবারুদ উৎপাদনে নতুন নতুন কারখানা তৈরি হচ্ছে বলেও জানান তিনি। ট্রাম্প লিখেছেন, “আমেরিকার প্রতিরক্ষা কোম্পানিগুলো আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক কারখানা ও প্ল্যান্ট তৈরি করছে।”

সংবাদমাধ্যম সিএনএন গত মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, মার্কিন সেনাদের থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইনসেপ্টর মিসাইলের ৮০ শতাংশই শেষ হয়ে গেছে।

সিএনএনকে এ সামরিক কমান্ডার বলেছিলেন, তাদের গোলাবারুদের পরিমাণ অত্যন্ত কম।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর তাদের মধ্যে টানা ৪০ দিন যুদ্ধ চলে। তীব্র যুদ্ধের পর যুদ্ধবিরতি হলেও আবারও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে করে মার্কিনিদের গোলাবারুদ ফুরিয়ে গেছে বলে জানা গেছে।

যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে বলে আসছেন তাদের অস্ত্রের কোনো ঘাটতি নেই।

সূত্র: সিএনএন

এমটিআই