বিজ্ঞাপন

ইরানের সরকার পতনে ব্যর্থতা : ২ কর্মকর্তাকে বহিষ্কার করলেন মোসাদপ্রধান

ইরানের সরকার পতনে ব্যর্থতা : ২ কর্মকর্তাকে বহিষ্কার করলেন মোসাদপ্রধান

ইরানে ক্ষমতাসীন ইসলাপন্থি সরকারের পতন ঘটানোর লক্ষ্য নিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সেই লক্ষ্য পূরণ না হওয়ায় সংস্থা দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছেন মোসাদের শীর্ষ নির্বাহী রোমান গফম্যান।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ গত কাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য। যে দুই কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে, তাদের পদ-পদবীও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে, তবে নাম প্রকাশ করা হয়নি।

চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুসারে, বহিষ্কৃত দুই কর্মকর্তার একজন মোসাদের ইন্টেলিজেন্স ডিরেক্টোরেট বিভাগের প্রধান এবং অপরজন মোসাদের ইরান বিভাগের প্রধান ছিলেন। মোসাদের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ডিসেম্বর মাসে ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর দেশটিতে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের পতন ঘটাতে একটি সুনির্দিষ্ট ও লিখিত পরিকল্পনা নিয়েছিল মোসাদ। মোটাদাকে এই পরিকল্পনাটি ছিল বিক্ষোভ পরিস্থিতির সুযোগ নিয়ে ইরানের সরকারবিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে আঁতাত গড়ে তোলা এবং তাদের মাধ্যমেই ইসলামি প্রজাতন্ত্রী সরকারের পতন ঘটিয়ে নতুন সরকারকে ক্ষমতায় বসানো।

আরও জানানো হয়েছে, ইসরায়েলের সরকার এই পরিকল্পনা অনুমোদন করেছিল এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজে এই পরিকল্পনার সাফল্যের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিশ্চয়তা দিয়েছিলেন। এমনকি গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র, সেই অভিযানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও এই পরিকল্পনার প্রভাব ছিলো।

কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনাটি সফল হয়নি; উপরন্তু ২ জুন রোমান গফম্যান মোসাদের প্রধান হওয়ার পর ওই কর্মকর্তারা তার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন বলেও জানা গেছে।

তবে, সূত্রগুলো জোর দিয়ে বলেছে যে মোসাদের একটি বৃহত্তর পুনর্গঠনের অংশ হিসেবে পারস্পরিক সম্মতিতে তাদের পদত্যাগ ঘটছে এবং উভয় কর্মকর্তাই সংস্থাটিতে ভিন্ন ভিন্ন পদে থাকবেন বলে আশা করা হচ্ছে।

গোপন সেই পরিকল্পনাটির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কুর্দি অভিযানকে বর্ণনা করা হয়েছে, যেখানে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের চূড়ান্তভাবে দেশটির নিয়ন্ত্রণ গ্রহণের কথাও ভাবা হয়েছিল।

গত মাসে, দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল আহমাদিনেজাদকে ফের সরকারপ্রধান নিয়োগ ও পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বহু বছর ধরে প্রচেষ্টা চালিয়েছিল। প্রতিবেদনে বলা হয়, এই প্রচারণার অংশ হিসেবে হাঙ্গেরিতে একটি অ্যাকাডেমিক সম্মেলনের ফাঁকে আহমাদিনেজাদ এবং তৎকালীন মোসাদ প্রধান ডেভিড বারনিয়ার মধ্যে একটি বৈঠকও হয়েছিল।

সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট

এসএমডব্লিউ