বিজ্ঞাপন

রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেলেন আদালতের কাছে

চিকেন ফ্রাইয়ের ভেতর কনডম সদৃশ বস্তু পেলেন ক্রেতা

চিকেন ফ্রাইয়ের ভেতর কনডম সদৃশ বস্তু পেলেন ক্রেতা

ফাস্টফুড চেইন পাপাইয়ের একটি দোকান থেকে চিকেন ফ্রাই অর্ডার করেছিলেন যুক্তরাষ্ট্রের এক যুগল। কিন্তু সেই মুরগি খেতে যাওয়ার সময় সেটির ভেতর থেকে কনডম সদৃশ বস্তু পেয়েছেন তারা। এ ঘটনার পর পাপাই ও তাদের পেরেন্ট কোম্পানির বিরুদ্ধে আদালতের দারস্থ হয়েছেন ওই যুগল। তারা পাপাইয়ের কাছে ১৫ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ চেয়েছেন।

পিপল ম্যাগাজিন নামে একটি ম্যাগাজিন জানিয়েছে, গত ৩ আগস্ট এ ব্যাপারে আদালতে মামলা করেন জাস্টিন হোয়ার্ড এবং ড্যানিলে ম্যাকিনন।

ম্যাগাজিনটি বলেছে, গত ২৫ জুলাই দক্ষিণ স্যাম হোস্টন পার্কওয়ের একটি দোকান থেকে তারা ওই চিকেন ফ্রাই অর্ডার করে আনেন। মামলা করা হোয়ার্ড জানিয়েছেন, তিনি মুরগিতে কামড় দেওয়ার পরই দেখেন ভেতরে কনডম সদৃশ কিছু রয়েছে।

এরপর তারা সঙ্গে সঙ্গে ওই মুরগি খাওয়া বন্ধ করে ফেলেন এবং তাদের বমিবমি ভাব হয়। এতে তাদের মধ্যে শঙ্কা তৈরি হয় তারা হয়ত দূষিত খাবারের কিছু অংশ গিলে ফেলেছেন।

কনডম সদৃশ ওই বস্তুটি কি ছিল সেটি তারা এখনো জানতে পারেননি এবং এটি তাদের খাবারের অন্যান্য অংশকেও ক্ষতিগ্রস্ত করেছিল কি না সেটিও তারা জানেন না।

ওই মুরগি নিয়ে তারা দোকানে গেলে সেখানকার স্টাফরা হাসাহাসি করেন বলেও অভিযোগ করেছেন তারা। এছাড়া তাদের অর্থ ফেরত এবং তাদের অভিযোগটিকেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এর বদলে নতুন আরও কিছু চিকেন ফ্রাই দেওয়ার চেষ্টা করছেন তারা।

যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশে পাপাইয়ের ৪ হাজার রেস্তোরাঁ রয়েছে।

সূত্র: পিপল ম্যাগাজিন

এমটিআই