বাংলাদেশের তেঁতুলিয়া সীমান্ত থেকে দীপঙ্কর গোপ নামের এক ভারতীয় চা-চাষীকে অপহরণের অভিযোগ উঠেছে। গত শনিবার এই অপহরণ ঘটেছে বলে উল্লেখ করেছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং আইনশৃঙ্খলা বাহিনী সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ৩৫ বছর বয়সী দীপঙ্গর গোপের বাড়ি তেঁতুলিয়া-জলপাইগুড়ি সীমান্তের চাউলহাটি এলাকার নিকটবর্তী তাসার পারা গ্রামে। গ্রামে নিজের ৬ বিঘা জমিতে চায়ের আবাদ করেছিলেন দীপঙ্কর; শনিবার ভোরের দিকে সেই জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন তিনি। দীপঙ্করের জমি বিএসএফের চাউলহাটি সীমান্ত পোস্ট থেকে মাত্র ১৫০ কদম দূরে।
দীপঙ্কর যখন জমিতে কাজ করছিলেন, সে সময় হঠাৎ সেখানে হঠাৎ ২০ জন বাংলাদেশি ঘটে। তারা বিএসএফসূত্রে জানা গেছে, তারা দীপঙ্করকে ঘিরে ফেলেন এবং সেখান থেকে তাকে জোর করে বাংলাদেশে নিয়ে যায়। এই বাংলাদেশিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ঢুকেছিল বলে জানিয়েছে বিএসএফ। দীপঙ্কর বর্তমানে বাংলাদেশের পঞ্চগড় জেলায় বিজিবির হেফাজতে আছেন বলে দাবি করেছে বিএএসএফ।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট চাউলহাটি সীমান্তের কাছে তমিজ উদ্দিন নামের এক ব্যক্তিকে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক করে পুলিশে সোপর্দ করেছিল স্থানীয় লোকজন এবং বিজিবি। এ ঘটনার দু’দিন পরেই দীপঙ্কর গোপকে অপহরণের ঘটনা ঘটে।
এদিকে এ অপহরণের জেরে জলপাইগুড়িরর সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়েছে বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম। ঘটনার অল্প সময়ের মধ্যেই বিএসএফ বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করে। দীপঙ্কর গোপের মুক্তি ইস্যুতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকও হয়েছে ইতোমধ্যে।
রোববার বিএসএফ জানিয়েছে, দীপঙ্কর গোপের মুক্তির জন্য তারা বিজিবি এবং বাংলাদেশি কৃর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সীমান্তভিত্তিক মানবপাচারকারী গ্যাংগুলো নিয়ে তদন্ত শুরু করেছে।
সূত্র : ইন্ডিয়া টুডে, এনডিটিভি
এসএমডব্লিউ
