বিজ্ঞাপন

শুরু হয়েছে পূর্ণ সূর্যগ্রহণ, দেখুন সরাসরি

শুরু হয়েছে পূর্ণ সূর্যগ্রহণ, দেখুন সরাসরি

সব অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে পূর্ণ সূর্যগ্রহণ। এখন আইসল্যান্ডের বাসিন্দারা সূর্যগ্রহণটি উপভোগ করছেন। ধীরে ধীরে চাঁদের আড়ালে চলে যাচ্ছে সূর্য।

আজ সকাল থেকে বিশ্বের লাখ লাখ মানুষ বিরল দৃশ্য উপভোগের জন্য প্রস্তুতি নিয়েছেন। চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝ বরাবর চলে এলে সূর্যগ্রহণ হয়।

তবে বাংলাদেশ থেকে এ সূর্যগ্রহণ দেখা যাবে না। সংবাদমাধ্যম ইউরো নিউজ জানিয়েছে, বিশ্বের একটি নির্দিষ্ট অংশে এ সূর্যগ্রহণ দেখা যাবে।

এরমধ্যে ইউরোপের গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনের উত্তরাঞ্চলের বাসিন্দারা পূর্ণ সূর্যগ্রহণ উপভোগ করতে পারবেন। অপরদিকে ইউরোপের পূর্বাঞ্চলের দেশগুলোর মানুষ আংশিক সূর্যগ্রহণ দেখতে পারবেন।

বাংলাদেশ থেকে সূর্যগ্রহণটি দেখা না যাওয়ার অন্যতম কারণ হলো বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে ইতিমধ্যে রাত নেমে এসেছে। আর রাতে এটি দেখা সম্ভব নয়। 

এমন সূর্যগ্রহণ হলে কিছু সময়ের জন্য পৃথিবী অল্প সময়ের জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এতে পশু ও পাখি নিস্তব্ধ হয়ে যায়। কারণ তারা মনে করে পৃথিবীতে রাত নেমে এসেছে। 

আজকের পূর্ণ সূর্যগ্রহণটির স্থায়িত্ব হবে ২ মিনিট ১৮ সেকেন্ড। এতে করে আইবেরিয়ান উপদ্বীপ এবং গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের অনেক অঞ্চল দিনের বেলাতেই রাতের মতো অন্ধকার হয়ে যাবে।

সূত্র: বিবিসি

এমটিআই

বিজ্ঞাপন