বিজ্ঞাপন

মোদির ব্যক্তিগত সহকারী কে এই নিধি?

মোদির ব্যক্তিগত সহকারী কে এই নিধি?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন নিধি তিওয়ারী নামে এক নারী। তার সম্পর্কে নতুন করে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।

নিধি তিওয়ারী ভারতের একজন পররাষ্ট্র অফিসার। মোদির ব্যক্তিগত সহকারীর দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে উপসচিব হিসেবে কাজ করেছেন। ওই সময় তার পররাষ্ট্র সংশ্লিষ্ট বিষয় ও নিরাপত্তা দেখার কাজ ছিল। সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে তিওয়ারি ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে (বিএআরসি) বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন।

নিধি লখনৌর বাসিন্দা। সেখানে তিনি তার স্কুল ও গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। বিএসসি ডিগ্রি অর্জনের পর তিনি বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমেস্ট্রিতে মাস্টার্স সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্বর্ণপদক লাভ করেন।

পড়ালেখা শেষেই তিনি বিজ্ঞানী হিসেবে বিএআরসিতে যোগ দেন। তবে ২০০৮ সালে ওই চাকরি ছেড়ে দিয়ে সরকারি চাকরির জন্য পড়াশোনা চালিয়ে যান।

২০১২ সালে কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় অংশ নেন। কিন্তু সে বছর তিনি চূড়ান্তভাবে নির্বাচিত না হয়ে ওয়েটিং লিস্টে ছিলেন। কিন্তু তিনি তার চেষ্টা থেকে দূরে সরে যাননি। এতে ২০১৩ সালেই সরকারি চাকরির জন্য নির্বাচিত হয়ে যান। ৯৬ মার্ক পাওয়ার কারণে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হয়।

নিধি ২০২২ সালের নভেম্বরে ভারতের প্রধানমন্ত্রীর অফিসে আন্ডার সেক্রেটারি হিসেবে যোগ দেন। এরপর উপসচিব পদে পদোন্নতি পান।

তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ভারতের নিরাপত্তা বিষয় নিয়েও কাজ করেছেন।

সূত্র: এনডিটিভি

এমটিআই