বিজ্ঞাপন

ছাগল খেতে মাংসের দোকানে ঢুকল ১৫ ফুট লম্বা অজগর

ছাগল খেতে মাংসের দোকানে ঢুকল ১৫ ফুট লম্বা অজগর

ভারতের উত্তর প্রদেশে ছাগল খেতে মাংসের দোকানে ঢুকেছিল ১৫ ফুট লম্বা একটি অজগর। গতকাল শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে ছাগল খাওয়ার আগে দোকানের মালিক অজগরটি দেখে ফেলেন।

এরমধ্যে ঘটনাস্থলে আসেন সুরেশ নামে এক ব্যক্তি। তিনি কোনো ভয়ভীতি ছাড়াই অজগরটিকে নিজের হাত দিয়ে ধরে ফেলেন। এক সময় অজগরটি নিজেকে ছাড়াতে তার হাত পেচিয়ে ধরে এমনকি তাকে কয়েকটি কামড়ও দেয়। তবে অজগরের যেহেতু বিষ নেই তাই এতে তার কিছু হয়নি।

তবে সুরেশের এমন কান্ড দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যান। পরে তারা বুঝতে পারেন তিনি আসলে মদ্যপ। আর মদ খাওয়ার কারণে কোনো ভয় ছাড়াই অজগরটিকে ধরে ফেলেন তিনি।

অজগরটিকে নিজের হাত থেকে ছাড়িয়ে তিনি এটিকে তার কাধেও রাখেন।

পরে একটি কনটেইনারে অজগরটিকে ভরেন তিনি। এরপর অজগরটিকে একটি ড্রেনে নিয়ে ছেড়ে দেন। তার ওপর সাপটি এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে এটি চলে যাওয়ার আগে নিজের মাথা ৩ ফুট ওপরে তুলে সুরেশকে ভয় দেখানোর চেষ্টা করে। তবে এরপর সাপটি চলে যায়।

মাংসের দোকানে এত বড় সাপ দেখতে পেয়ে সেখানকার মানুষ ভয় পেয়ে যান। এরমধ্যে সুরেশ যখন এটিকে নিয়ে ‘খেলছিলেন’ তাতে উপস্থিত জনতা আরও ভয় পেয়ে যান। পরে যখন এটি চলে যায় তখন তারা স্বস্তি পান।

সূত্র: এনডিটিভি

এমটিআই