ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ভবনের নিচ থেকে ২১ ফিলিস্তিনির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আরও ৪০ জনের কঙ্কাল উদ্ধারের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) গাজার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তাসংস্থা আনাদুলো এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন।
দুটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ২১ জনের কঙ্কাল পাওয়ার পর উদ্ধারকারীরা জানতে পারেন আরেকটি ভবনের নিচে দীর্ঘদিন ধরে ৪০ জনের মরদেহ পড়ে আছে। এরপর সেখানে তারা অভিযান শুরু করেন।
মাহমুদ বাসাল আনাদোলুকে বলেছেন, পূর্ব গাজা সিটির আসকুলা নামে একটি এলাকায় বাতনিজি পরিবারের বাড়ির নিচ থেকে ১২ জনের কঙ্কাল পাওয়া যায়।
অপরদিকে পূর্ব গাজা সিটির কাতিবা নামে এলাকায় ঘারবিয়া পরিবারের বাড়িতে অভিযান চালিয়ে আরও ৯টি কঙ্কাল উদ্ধার করা হয়।
এরপর তারা জেইতুন এলাকায় আল-মাঘরিবি পরিবারের বাড়িতে যান। তারা জানতে পারেন, মাঘরিবি পরিবারের বাড়িতে ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে।
সূত্র: আনাদোলু
এমটিআই
