যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান রাজনৈতিক ও সামরিকভাবে জয় পেয়েছে বল দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।
রোববার (১৬ আগস্ট) সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ যুদ্ধ হলো কাপুষোচিত যুদ্ধ। যেটির বিরুদ্ধে ইরানের জনগণ সাহসিতকা, পৌরুষদীপ্তভাবে এবং আন্তরিকতার সাথে লড়াই করেছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধে ৯টি লক্ষ্য ঠিক করেছিল। যার একটিও তারা অর্জন করতে পারেনি।
টানা ৪০ দিন যুদ্ধ করার পর যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দুই মাসের একটি যুদ্ধবিরতি চুক্তি করে। যেটি ইসলামাবাদ সমঝোতা স্মারক হিসেবে পরিচিতি পায়। বাঘের ঘালিবাফ বলেছেন, এই চুক্তিই ইরানের জন্য ‘সম্মান ও বিজয়ের দলিল’। যা ইরানের ক্ষমতাকে কূটনীতির মাধ্যমে আরও শক্তিশালী করেছে।
তিনি বলেন, “এটির অর্থ নয় যে আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছি। এটির অর্থ হলো তারা আমাদের ওপর হামলা চালিয়েছিল ৯টি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। যার তারা আনুষ্ঠানিকভাবে, প্রকাশ্যে একাধিকবার ঘোষণা করেছে। কিন্তু তারা কোনো দিক দিয়েই একটি লক্ষও অর্জন করতে পারেনি।”
সূত্র: আলজাজিরা
এমটিআই
