ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কিছু মানুষের বেঁচে থাকার অধিকার নেই। এমনকি তারা মানুষও না। প্রতিরাতে সেখানে আমাদের ৩০ থেকে ৪০ জনকে গুপ্ত হত্যা করা উচিত বলে এমন মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির।
এ দখলদার হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া এক সাবেক জিম্মির জন্য আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেছেন। তিনি বলেন, “এটি কোনো গোপন বিষয় নয়। আমি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ভিন্নমত পোষণ করি। আমার মতে টার্গেট করে গাজায় প্রতিরাতে ৩০ থেকে ৪০ জনকে গুপ্তহত্যা করা উচিত। শুধুমাত্র যারা আমাদের জন্য হুমকি শুধু তাদেরই নয়— গাজায় এমন কিছু মানুষ আছে যাদের বেঁচে থাকার যোগ্যতা নেই। তাদের বেঁচে থাকা উচিত নয়। তারা এমনকি মানুষও নয়।”
এছাড়া গাজা থেকে গণহারে ফিলিস্তিনিদের স্থানান্তরিত করার কথাও বলেছেন এ দখলদার। তিনি বলেছেন, পুরো গাজা উপত্যকা ইসরায়েলের নিয়ন্ত্রণে নিতে হবে। তিনি বলেন, “আমি দেখি পুরো গাজা আমাদের। গাজার মানুষকে যতটা সম্ভব স্থানান্তরিত করতে হবে। তাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। আর যারা সন্ত্রাসী তাদের কোথাও না যেতে দিয়ে একজন একজন করে হত্যা করতে হবে।”
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই
