ভারতের ঘটনা
ভারতের ব্যাঙ্গালুরুতে তৃতীয় তলা থকে পড়ে গুরুতর আহত হয়েছে দেড় বছর বয়সী এক শিশু। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে নিজের জীবন নিয়ে লড়ছে সে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল শনিবার (১৫ আগস্ট) বেঙ্গালুরুর মাদিওয়ালা এলাকায় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, শিশুটিকে ঘরের ভেতর খেলতে ছেড়ে দেওয়া হয়েছিল। এ সময় সে গ্রিল বেয়ে ওপরে উঠে যায় সে। এর এক পর্যায়ে তৃতীয় তলা থেকে পড়ে যায়।
ভয়াবহ এ ঘটনা সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে। এতে দেখা গেছে শিশুটি মাটিতে পড়ার পর বলের মতো বাউন্স করে। রাস্তায় থাকা মানুষ তখন দ্রুত সেখানে ছুটে যান। একজন তার মোটরসাইকেলে করে শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, তার বাবা-মায়ের কোনো অবহেলা ছিল কি না এখন সেটি তদন্ত করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
এমটিআই
