বিজ্ঞাপন

বললেন ট্রাম্পের জামাতা ক্রুজনার

হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজাকে পুনর্গঠন করতে দেব না

হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজাকে পুনর্গঠন করতে দেব না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জার্ড ক্রুজনার বলেছেন, সশস্ত্র গোষ্ঠী হামাস যতক্ষণ পর্যন্ত তাদের সব অস্ত্র সমর্পণ না করবে ততক্ষণ গাজাকে তারা পুনর্গঠন করতে দেবেন না।

ক্রুজনার গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা রোডম্যাপ নিয়ে আলোচনা করেন। তবে তাদের এ আলোচনায় কোনো ব্রেকথ্রু আসেনি। নেতানিয়াহুর দাবি হলো আগে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে। এরপর তারা তাদের সেনাদের প্রত্যাহার করে নেবে। অপরদিকে হামাস দাবি করছে, ইসরায়েলি সেনাদের আগে গাজা থেকে সরে যেতে হবে। এরপর তারা তাদের অস্ত্র জমা দেবে।

সংবাদমাধ্যম ফক্স নিউজকে ক্রুজনার এ ব্যাপারে বলেছেন, “গাজাকে পুনর্গঠনের জন্য আমাদের একটি পরিকল্পনা আছে। কিন্তু নিরস্ত্রকরণ না হওয়া পর্যন্ত আমরা গাজাকে পুনর্গঠিত হতে দেব না।”

“কেউ আর এমন জায়গায় অর্থ ঢালবে না যেখানকার নিয়ন্ত্রণ সন্ত্রাসীরা নেবে অথবা সেগুলো আবার (ইসরায়েল) ধ্বংস করে দেবে।”

হামাস প্রেসিডেন্ট ট্রাম্পের শর্ত মেনে প্রথমবারের মতো নিজেদের অস্ত্র জমা দিতে রাজি হয়েছে। কিন্তু ইসরায়েল এটি প্রত্যাখ্যান করে বলেছে আগে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে এরপর তারা তাদের সেনাদের প্রত্যাহার করে নেবে।

ক্রুজনার ইসরায়েলিদের সুরে বলেছেন, “আমরা ইসরায়েলকে তাদের আত্মরক্ষার পথেও কোনো বাধা দিতে যাচ্ছি ন, যদি তাদের সামনে কোনো হুমকি থাকে। আর এটির অর্থ কি সেটিও আমাদের পরিষ্কার করতে হবে।”

গত বছর হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। তা সত্ত্বেও প্রায় প্রতিদিন হামলা চালিয়ে যুদ্ধবিরতির পর আরও ১ হাজার ২৬৫ জনকে হত্যা করেছে দখলদাররা।

সূত্র: আলজাজিরা

এমটিআই