বিজ্ঞাপন

সবার সামনে ঘোড়াকে টেনে নিয়ে গেলো বাঘ (ভিডিও)

সবার সামনে ঘোড়াকে টেনে নিয়ে গেলো বাঘ (ভিডিও)

ভারতের উত্তরখণ্ডের গারজিয়া নামে একটি এলাকায় পর্যটকদের সামনে একটি ঘোড়াকে টেনে নিয়ে গেছে বিশালাকৃতির একটি রয়েল বেঙ্গল টাইগার। ঘোড়াটিকে কামড়ে ধরে নিয়ে যাওয়ার এ মুহূর্ত দেখে অবাক হন পর্যটকরা।

সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১৯ আগস্ট) জানিয়েছে, কোরবেত জাতীয় পার্কের বাইরের একটি মোড়ে এমন দৃশ্য দেখা যায়। সেখানে একটি মন্দির আছে। আর এ কারণে প্রতিদিনই সেখানে পর্যটকদের আনাগোনা থাকে।

সেখানে থাকা একজন এ ঘটনার ভিডিও করেন। এতে দেখা যাচ্ছে, বাঘটি তার চোয়াল দিয়ে ঘোড়ার গলায় কামড়ে ধরে আছে। এ সময় ঘোড়াটি নিস্তেজ ছিল। ধারণা করা হচ্ছে বাঘের আক্রমণে হয়ত ঘোড়াটি আগেই মারা গেছে।

বাঘটির এমন হিংস্রতা দেখে সাফারি জিপে থাকা পর্যটকরাও কিছুটা ভয় পেয়ে যান। আর সেখানে থাকা শিশুরা ভয়ে চিৎকার করতে থাকে।

বাঘটি ঘোড়াটিকে টেনে জঙ্গলের ভেতরে নিয়ে উধাও হয়ে যায়।

উত্তরাখণ্ডের এই পার্কটিতে প্রায় ২৬০টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। যা ভারতের যে কোনো জায়গার চেয়ে সর্বোচ্চ।

সূত্র: এনডিটিভি

এমটিআই