অক্টোপাসের শুঁড় দেখতে নরম মনে হলেও এগুলো দিয়ে প্রাণীটি কতটা শক্তি প্রয়োগ করতে পারে সেটি বেশ ভালোভাবেই টের পেয়েছেন মাছ ধরার এক জেলে। হাত দিয়ে তিনি একটি অক্টোপাস ধরার পর এটি তার মুখ আঁকড়ে ধরে। যখন এটিকে তিনি ছাড়াতে যান তখন বেশ বেগ পোহাতে হয়েছে।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গত মাসে ফিলিপাইনের এক জেলের সঙ্গে এ ঘটনা ঘটে। তিনি তার কাঠের ডিঙ্গি নৌকায় করে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন।
যখন অক্টোপাসটি তিনি হাত দিয়ে ধরে মুখের কাছে নেন তখনই এটি নিজের শুঁড় দিয়ে হঠাৎ এ জেলের মুখ চেপে ধরে। যখন তিনি অক্টোপাসকে ছাড়াতে যান তখন তাকে বেশ বেগ পোহাতে হয়েছে। সবশেষে নিজেকে তিনি মুক্ত করতে সম্ভব হয়।
নৌকায় লাগানো ক্যামেরায় ধরা পড়েছে এ মুহূর্তটি। এতে দেখা যাচ্ছে, অক্টোপাস একটা সময় তার পুরো মুখটিই চেপে ধরেছে। এতে করে তার স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস ঝুঁকিতে পড়ে যায়।
তখন নিজেকে ছাড়াতে ওই জেলে বাঁশের একটি টুকরো হাতে নেন এবং এটির শরীরে বারবার আঘাত করেন। তাও অক্টোপাসটি তাকে ছাড়ছিল না। যখন ছাড়াতে সফল হন তখন প্রাণীটিকে আবার সমুদ্রে ছেড়ে দেন।
অক্টোপাস তার শুঁড় দিয়ে যে কোনো কিছুকে বেশ শক্তভাবে আঁকড়ে ধরতে পারে। তাদের শুঁড়গুলো অনেক শক্তিশালী এবং অত্যন্ত স্পর্শকাতর। তারা রাসায়নিক উপস্থিতি এবং স্পর্শের মাধ্যমে আশপাশের জিনিসকে বুঝতে পারে।
ফিলিপাইনে অনেক প্রজাতির অক্টোপাস পাওয়া যায়। যারমধ্যে অত্যন্ত বিষাক্ত ব্লু-রিঙ্গড অক্টোপাসও আছে।
— Heidi (@Heidi3614645017) August 17, 2026
সূত্র: নিউইয়র্ক পোস্ট
এমটিআই
