বিজ্ঞাপন

বাংলাদেশিদের জন্য বিদেশি নারীদের দিয়ে দেহব্যবসা, মালয়েশিয়ায় ২৩ জন আটক

বাংলাদেশিদের জন্য বিদেশি নারীদের দিয়ে দেহব্যবসা, মালয়েশিয়ায় ২৩ জন আটক

বাংলাদেশিদের জন্য বিদেশি নারীদের দিয়ে দেহব্যবসা করানোর অভিযোগে ২৩ জনকে আটক করেছে মালয়েশিয়া। দেশটির রাজধানী কুয়ালামপুরে গোপন তথ্যের ভিত্তিতে এ চক্রের সদস্যদের আটক করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য সান বৃহস্পতিবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ইমিগ্রেশন কর্মকর্তারা গোপন তথ্য পান সামাজিকমাধ্যমে বাংলাদেশিদের লক্ষ্য করে দেহব্যবসা চালাচ্ছে একটি চক্র। তারা প্রতিবার বাংলাদেশিদের থেকে ৪০০ রিঙ্গিত করে নিচ্ছিল এজন্য।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেছেন, তারা জালান কুচাই লামার একটি আবাসিক ভবন এবং জালান গেলুগরের একটি বাণিজ্যিক ভবনে গত মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে অভিযান চালান। এর আগে অন্তত দুই সপ্তাহ নজরদারি চালানো হয়।

এ সময় ২৩ জনকে আটক করা হয়। যার মধ্যে মিয়ানমারের তিন পুরুষ এবং ২০ নারীকে আটক করা হয়। এই নারীদের মধ্যে তিনজন বাংলাদেশি, ১৪ জন ইন্দোনেশিয়ার, দুইজন ভিয়েতনামের এবং মিয়ানমারের একজন রয়েছেন। তারা সবাই দেহব্যবসার সঙ্গে জড়িত।

প্রাথমিক তদন্তে দেখা গেছে এই ২৩ জনের কারও মালয়েশিয়ায় অবস্থান করার বৈধ কাগজপত্র নেই।

তিনি আরও জানিয়েছেন, একজন বাংলাদেশি পুরুষ এবং একজন থাই নারী এই দেহব্যবহার মূল কারিগর। তারা ওই নারীদের পাসপোর্ট নিজেদের কাছে রেখে তাদের দিয়ে দেহব্যবসা করাচ্ছিল।

এছাড়া মালয়েশিয়ার এক ব্যক্তিরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে এতে। তিনি ওই দুটি স্থান নিয়ন্ত্রণ এবং সেগুলো পাহাড়া দিতেন। তাদের তিনজনকেও ইতিমধ্যে আটক করা হয়েছে।

ইমিগ্রেশনের মহাপরিচালক বলেছেন, ওই আবাসিক ভবনটিতে ৬০ মিনিটের জন্য ২০০ রিঙ্গিত নেওয়া হতো। আর বাণিজ্যিক ভবনটিতে ৯০ মিনিটের জন্য ২৬০ থেকে ৪০০ রিঙ্গিত নেওয়া হতো। আর গত দুই মাস ধরে এগুলো চলছিল।

সূত্র: দ্য সান

এমটিআই