বিজ্ঞাপন

জীবনের মানে কী? নিজ মনকে করেছেন প্রশ্ন

বাবার মৃত্যু দিয়েছে নাড়া, দুবাইয়ে চাকরি ছেড়ে দেশে ফিরে দিলেন ছোট দোকান

বাবার মৃত্যু দিয়েছে নাড়া, দুবাইয়ে চাকরি ছেড়ে দেশে ফিরে দিলেন ছোট দোকান

বাবার মৃত্যুর পর নিজেই নিজেকে প্রশ্ন করেছেন জীবনে এত ঝক্কি-ঝামেলা পোহানোর দরকার কী? এ জীবন তো যে কোনো সময় শেষ হয়ে যাবে। এরচেয়ে অর্থকড়ির পেছনে না দৌড়িয়ে নিজেকে সময় ও নিজের শান্তিকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত। আর এই চিন্তা থেকে দুবাইয়ের ভালো চাকরি ছেড়ে নিজ দেশ ভারতে ফিরে এসেছেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই যুবকের নাম ইশান গ্রোভার। তার বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।

ওই সময় তিনি নিজেকে প্রশ্ন করেন দুবাইয়ে যে গতিময় জীবনযাপন করছেন; এর অর্থ কী? আর এমন প্রশ্ন থেকেই দুবাইয়ে রিয়েল এস্টেট খাতের চাকরি ছেড়ে উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় চলে আসেন তিনি। সেখানকার কাসার দেভি নামে একটি এলাকায় ছোট একটি দোকান চালান এখন। সেই দোকানেরও নাম দিয়েছেন ‘একটু ধীরে’।

এনডিটিভি জানিয়েছে, তার জীবনের গল্প সম্প্রতি প্রকাশ করেন কনটেন্ট ক্রিয়েটর হিমানসু খোসলা। এরপরই এটি ভাইরাল হয়।

ইশান তার বাবাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ির কথাগুলো উল্লেখ করেছেন ওই ভিডিওতে। তিনি বলেছেন, ওই সময়ই তিনি তার জীবনের প্রাধান্যগুলো নিয়ে ভাবেন। এরপর যখন বাবার মৃত্যু হয় তখন উচ্চবিলাসী জীবনের প্রতি তার মোহ কেটে যায়। এখন তিনি পাহাড়ি এলাকায় নিরব জীবন-যাপন করছেন।

ইশান বলেছেন, “আমি জীবনকে ঘৃনা করা শুরু করি। পরবর্তীতে আমি বুঝতে পারি এ পাহাড়েই আমি শান্তি খুঁজে পেয়েছি। আপনি আমার দোকানের নাম দেখুন… এটির নাম কিছুটা ধীরে। আমি ধীর জীবনযাপন প্রমোট করছি এবং আমি ধীর জীবনযাপন করতে চাই। এ কারনে দোকানের নামও কিছুটা ধীরে। আমি শহরের সব কোলাহল পেছনে ফেলে এসে একটি শান্তিপূর্ণ জীবনযাপন করতে চেয়েছি, নিজস্ব জীবনযাপন করতে চেয়েছি।”

সূত্র: এনডিটিভি

এমটিআই