বিজ্ঞাপন

হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণা, ট্রাম্পকে মানসিক রোগী বলল ইরান

হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণা, ট্রাম্পকে মানসিক রোগী বলল ইরান

গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বেশ কয়েকবার এমন ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের সামাজিকমাধ্যম পেজ থেকেও এমন তথ্য শেয়ার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ট্রাম্প আবারও ঘোষণা দেন হরমুজ এখন থেকে তাদের ভূখণ্ড।

যুক্তরাষ্ট্র থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের হরমুজকে নিজেদের ভূখণ্ড ঘোষণা করায় ট্রাম্পকে মানসিক রোগী হিসেবে অভিহিত করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ট্রাম্প সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। অর্থাৎ মানসিকভাবে তিনি অসুস্থ।

ইরানি মন্ত্রী বলেছেন, “এ রোগের লক্ষণ হলো দৃষ্টিভ্রম ও বিভ্রান্তি। চিকিৎসকরা এ ধলনের রোগীদের ২৪ ঘণ্টাই দেখেশুনে রাখতে এবং চিকিৎসা নিতে বলেন।”

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দেয় ইরান। যা এখনো স্বাভাবিক হয়নি। যুক্তরাষ্ট্র একাধিকবার বলেছে, হরমুজ এখন নিরাপদ। তবে যখনই কোনো জাহাজ সেখানে চলার চেষ্টা করেছে তখনই হামলার শিকার হয়েছে।

সূত্র: আলজাজিরা

এমটিআই