নেপালের গত বুধবারের ভয়াবহ বন্যায় সাড়ে ছয়শরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে অনেকে আবার মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন। ওইদিনের ওই আকস্মিক বন্যার এত শক্তি ছিল যে এটির সামনে যা পড়েছে তাই ভাসিয়ে নিয়ে চলে গেছে।
তবে কেউ কেউ ছিলেন অত্যন্ত সৌভাগ্যবান। তাদের মধ্যে আছে একটি সবুজ রঙের বাড়ির বাসিন্দারা। বন্যার পানি যখন প্রচণ্ড বেগে ছুটে যাচ্ছিল তখন ওই বাড়ির লোকেরা এ কোণে দাঁড়িয়ে ছিলেন। নিরুপায়ভাবে তাকিয়ে ছাড়া তাদের আর কিছু করার ছিল না।
ওই ভয়ঙ্কর মুহূর্তে দূর থেকে তাদের ভিডিও ধারন করা হয়। এতে দেখা যায় ভয়ার্ত চোখে ওই লোকগুলো তাকিয়ে আছেন।
তবে বন্যায় ওই বাড়ির ওপরের অংশটি অক্ষত ছিল। আর এতে করে বাড়িটির বাসিন্দারাও বেঁচে গেছেন।
— D (@Deb_livnletliv) August 28, 2026
তবে নেটিজেনরা অবাক হয়েছে এত তীব্র বেগে পানি যাওয়ার পরও কীভাবে বাড়িটি দাঁড়িয়ে ছিল। যেখানে এটির আশপাশের সব অবকাঠামো ভেসে চলে গেছে।
ওই সময় সেই বাড়ির মানুষদের মানসিক অবস্থা কেমন ছিল সেটি জানার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে। একজন লিখেছেন, “এমন পরিস্থিতিতে, তাদের মাথায় কি চিন্তা আসছিল। তারা কি (একে-অপরকে) বিদায় জানাচ্ছিল, নাকি আলোচনা করছিল যদি কেউ বেঁচে যায় তাহলে কি করতে হবে। কেউ একজন তাদের সাক্ষাৎকার নেওয়া উচিত।”
— Ngazekof (@Mghazake) August 28, 2026
আরেকজন লিখেছেন, “পানির এমন শক্তির পরও বাড়িটি অক্ষত দাঁড়িয়ে আছে। যা শক্তিশালী অবকাঠামো তৈরির একটি উৎকৃষ্ট উদাহরণ। যারাই এ বাড়িটি বানিয়েছে তাদের অভিবাদন!”
সূত্র: এনডিটিভি
এমটিআই
