বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ২০ জন নিখোঁজ

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ২০ জন নিখোঁজ

যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত এলাকায় আকস্মিক বন্যা বা হড়পা বান হয়েছে। এতে নিখোঁজ হয়েছেন কমপক্ষে ১৫ জন। শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে নিখোঁজ হয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রের জাতীয় পার্ক, ভাস্কর্য এবং বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদ দেখভাল করে করে দেশটির কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস)। পর্যটন এলাকা গ্র্যান্ড ক্যানিয়নের দেখভালের দায়িত্বও ন্যাশনাল পার্ক সার্ভিসের। এনপিএস কর্মকর্তরা এএফপিকে জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে শনিবার থেকে কলরাডো নদীর পানি বাড়ছিল। সন্ধ্যার দিকে নদীর দু’কূল ছাপিয়ে ন্যাশনাল পার্কের দিকে প্রবল বেগে ঢুকতে শুরু করে নদীর পানি। হড়পা বানের তীব্রতায় কলরাডো নদী এবং নদীভিত্তিক খালগুলোর ওপর স্থাপন করা কয়েকটি সেতু নিশ্চিহ্ন হয়ে গেছে এবং গোটা এলাকার ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

কর্মকর্তরা জানিয়েছেন, বন্যা শুরু হওয়ার পর ৬২ জনকে তারা উদ্ধার করতে পেরেছেন এবং তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫ জন নিখোঁজ আছে।

“নিখোঁজদের সন্ধানে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। সাধারণ জনগণের প্রতি আহ্বান, যারা নিখোঁজ হয়েছেন তাদের উদ্ধারে সহায়ক হতে পারে— এমন কোনো তথ্য যদি আপনাদের কারো কাছে থাকে, তাহলে তা ন্যাশনাল পার্ক সার্ভিসকে জানানোর অনুরোধ করা হচ্ছে”, বলা হয়েছে এনপিএসের বিবৃতিতে।

আরও বলা হয়েছে, নিখোঁজদের উদ্ধারে অ্যারিজোনা রাজ্য সরকারের জননিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ন্যাশনাল পার্ক সার্ভিস এবং যে ৬২ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে আহত কেউ নেই।

লক্ষ্য কোটি বছর ধরে কলরাডো নদীর স্রোত ও ক্ষয়কার্যের ফলে সৃষ্ট গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতের দৈর্ঘ্য প্রায় ৪৪৬ কিলোমিটার, প্রস্থ প্রায় ২৯ কিলোমিটার এবং গড় গভীরতা ১ দশমিক ৮ কিলোমিটার। চমৎকার প্রাকৃতিক দৃশ্য, পাথরের রঙিন স্তর আর ভূতাত্ত্বিক বৈচিত্র দেখতে প্রতি বছর বিশ্বের লাখ লাখ পর্যটক ভিড় করেন গ্র্যান্ড ক্যানিয়নে।

সূত্র : এপি

এসএমডব্লিউ