বিজ্ঞাপন

মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া সব ইরানি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে জর্ডান

মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া সব ইরানি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে জর্ডান

লারাক দ্বীপে মার্কিন বিমান বাহনীর অভিযানের পাল্টা জবাব দিতে জর্ডানে মার্কিন বাহিনীর দুই বিমানঘাঁটি লক্ষ্য করে যতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান, সবগুলো আটকে দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।

সোমবার জর্ডানের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মোট আটটি বিদেশী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমায় প্রবেশ করেছিল এবং সামরিক-বেসামরিক কোনো প্রকার লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেগুলো আকাশেই আটকে দিয়ে ধ্বংস করে ফেলা হয়েছে।

গত কাল রোববার রাতে হরমুজ প্রণালী অঞ্চলে অবস্থিত লারাক দ্বীপে বিমান অভিযান চালিয়ে দু’টি লাঞ্চার ধ্বংস করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। হামলার পর এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের পক্ষ থেকে বলা হয়, লারাক দ্বীপের এ দু’টি লাঞ্চার হরমুজে জলমাইন স্থাপনের কাজে ব্যবহার করা হতো।

এ অভিযানের মাধ্যমে ইরানের ভূখণ্ডে প্রায় এক মাস পর হামলা পরিচালনা করল মার্কিন বাহিনী।

এদিকে মার্কিন বাহিনীর অতর্কিত এই বিমান অভিযানে ব্যাপক ক্ষুব্ধ হয় ইরান এবং দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং কয়েক ঘণ্টার মধ্যে জর্ডানের কিং হুসেইন এবং আজরাকে মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

সোমবার সকালে এক বিবৃতিতে হামলার তথ্য জানিয়ে আইআরজিসি দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্রে দুই বিমানঘাঁটির প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেই বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর আইআরজিসির দাবি নাকচ করে পাল্টা বিবৃতি দিলো ওমান।

সূত্র : আনাদোলু এজেন্সি

এসএমডব্লিউ