নেপালের বিদুরের একটি বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে ২৪ জনের মরদেহ। সেখানে আরও মরদেহ আছে বলে আশঙ্কা করছেন উদ্ধাকারীরা। গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নিজ বাড়ির ভেতর আটকে পড়েন এসব মানুষ। এরপর বন্যার পানির সঙ্গে আসা কাদার নিচে চাপা পড়ে নির্মম মৃত্যু হয় তাদের।
গতকাল সোমবার (৩১ আগস্ট) এসব মরদেহ উদ্ধার করা হয়।
বিদুরের পুলিশ সুপার বিপিন রেগমি বলেছেন, উদ্ধারকারীরা আজ মঙ্গলবার ওই বাড়িতে আরও মরদেহের সন্ধান করবে। তিনি বলেন, “আমাদের ধারণা সেখানে আরও মরদেহ চাপা পড়ে আছে।”
স্থানীয় পৌরসভার কর্মকর্তা মঙ্গল তমঙ্গ বলেছেন, উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে একটি শিশুর। আর বাকিগুলো পূর্ণ বয়স্ক মানুষের।
তিনি বলেছেন ছয়টি মরদেহ হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকিগুলো এখনো শহরে আছে। তবে এগুলোও কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হবে।
যেহেতু শুধুমাত্র একটি বাড়িতে এতগুলো মরদেহ পাওয়া গেছে। তাই সেখানকার অন্যান্য বাড়িতেও মরদেহ থাকতে পারে। এ কারণে ওই এলাকায় আরও অভিযান চালানো হবে।
ভয়াবহ ওই আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা ৯৫০ জন ছাড়িয়ে গেছে। অনেক জায়গায় এখনো ঠিকমতো উদ্ধার অভিযান চালানো যায়নি, তাই এ সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: সিএনএন
এমটিআই
