বিজ্ঞাপন

ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা ইরানের

ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা ইরানের

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের ইরবিলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর পাল্টা হামলা হিসেবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। এরসঙ্গে ইরাকে ইরবিলকেও টার্গেট করা হয়।

বিপ্লবী গার্ড জানিয়েছে, মিসাইল ও ড্রোন দিয়ে ইরবিলে সমন্বিত হামলা চালানো হয়েছে। তারা বলেছে, তাদের হরমুজগান প্রদেশের সিরিকে বিয়ের অনুষ্ঠানে মিসাইল হামলা চালিয়ে চারজনকে হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

ইরানের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস এ ইউনিট জানিয়েছে, ইরবিলে তাদের হামলায় মার্কিনিদের একটি রিপেয়ার সেন্টার এবং যন্ত্রাংশের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে। এছাড়া একটি সার্ভেলেন্স বেলুন গাইডেন্স সিস্টেমও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা।

বিপ্লবী গার্ড আরও বলেছে, তাদের হামলায় মার্কিন ঘাঁটির জ্বালানি ট্যাংকে আগুন ধরে গেছে। যা এখন দাউ দাউ করে জ্বলছে। এছাড়া কিছু মার্কিন সেনাও নিহত হয়েছে বলে দাবি করেছে তারা।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজে চলাচল করা জাহাজ ও যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলার চেষ্টা করছিল। তাই তাদের থামাতে নতুন করে হামলা চালানো হয়েছে।

সূত্র: আলজাজিরা

এমটিআই

বিজ্ঞাপন