বিজ্ঞাপন

তুরস্কে এক জাহাজের সঙ্গে আরেক জাহাজের ধাক্কা, নিখোঁজ হয়ে গেলো একটি

তুরস্কে এক জাহাজের সঙ্গে আরেক জাহাজের ধাক্কা, নিখোঁজ হয়ে গেলো একটি

তুরস্কের সমুদ্রসীমায় মাঝরাতে দুটি পণ্যবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর একটি জাহাজ ১০ জন ক্রুসহ নিখোঁজ হয়ে গেছে। তাদের এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে দক্ষিণপূর্ব ইস্তাম্বুলে মারমারা সাগরে এ দুর্ঘটনা ঘটে।

ইস্তাম্বুলের গভর্নর দপ্তর এক বিবৃতিতে বলেছে, “পণ্যবাহী জাহাজ তুগবের্গ ইমামোগলু এবং তার ১০ ক্রুর সঙ্গে এ মুহূর্তে যোগাযোগ স্থাপন করা অসম্ভব। বর্তমানে অন্যান্য জাহাজ ও হেলিকপ্টার তাদের খোঁজ করছে।”

তুগবের্গ ইমামোগলুর সঙ্গে ধাক্কা খায় রাসায়নিকবাহী ট্যাংকার আলসু। অন্য জাহাজ নিখোঁজ হয়ে গেলেও রাসায়নিকবাহী ট্যাংকারটির কোনো ক্ষতি হয়নি।

সূত্র: এএফপি

এমটিআই