বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারি বাসিজ ফোর্সের তিন সদস্য নিহত হয়েছেন। গতকাল রাতে লাভিন দ্বীপে মার্কিনিরা মিসাইল ছোড়ে। এ সময় প্রাণ হারান বাসিজের তিন সদস্য।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ।

বাসিজ প্যারামিলিটারির সদস্যরা ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডে চলেন। এতে বেসামরিক মানুষ যোগ দিতে পারেন। এই প্যারামিলিটারি বাহিনীকে একটি আদর্শিক বাহিনী হিসেবে বিবেচনা করা হয়। এতে তরুণ ও সাধারণ মধ্যবিত্ত শ্রমজীবী পুরুষরা যোগ দেন। ধারণা করা ইরানে বাসিজের ৪ লাখ ৫০ হাজার সদস্য রয়েছে।

সাম্প্রতিক সময়ে ইরানে যেসব সরকারবিরোধী আন্দোলন হয়েছে সেগুলো দমনে বাসিজের সদস্যদের সম্মুখভাগে মোতায়েন করা হয়েছিল। তারা অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখে।

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন : বিপ্লবী গার্ড

যুক্তরাষ্ট্রের সেনাদের আরব দেশগুলো থেকে বিতাড়িত করার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। আর তাদের বিতাড়িত না করলে হামলার শিকার হতে হবে সতর্কতা দিয়েছেন বাহিনীটির রাজনৈতিক শাখার উপপ্রধান জেনারেল ইয়াদুল্লাহ জাভানি।

বিপ্লবী গার্ডের এ জেনারেল বলেছেন, “ভালো হবে আপনার আপনাদের দেশ থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করুন এবং নিজেদের ঘাঁটি নিজেদের কাছে নিন।”

তিনি সতর্কতা দিয়ে বলেছেন, আমাদের সামরিক বাহিনী প্রমাণ করেছে যেখান থেকে ইরানের ওপর হামলা হবে সেখানেই তারা কঠোর হামলা চালাবে।

বিশেষ করে কুয়েত, বাহরাইন এবং জর্ডানের নাম উচ্চারণ করেছেন তিনি।

সূত্র: মেহের নিউজ

এমটিআই