বিজ্ঞাপন

ইরানিরা কী করে সব দেখি, আমরা না দেখা ছাড়া তারা বাথরুমেও যেতে পারে না

ইরানিরা কী করে সব দেখি, আমরা না দেখা ছাড়া তারা বাথরুমেও যেতে পারে না

ইরানের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দ কী কী করে তার সবকিছুর ওপর যুক্তরাষ্ট্র নজরদারি চালাতে পারে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তারা না দেখা ছাড়া ইরানিরা বাথরুমেও যেতে পারে না।

স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এমন কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা শক্তির কথা উল্লেখ করেন তিনি।

ট্রাম্প জানান, ইরান কয়েকদিন ধরে নতুন একটি রকেট তৈরির কাজ করছিল। যা তারা বানিয়েও ফেলেছে। এ রকেট দিয়ে সমুদ্রে মাইন স্থাপন করা যায়। আর ইরানের নতুন এ কৌশল জেনে ফেলার বিষয়টি বলেতে গিয়েই ট্রাম্প বলেন, ইরানিরা তাদের নজরদারি ছাড়া বাথরুমেও যেতে পারে না।

তিনি বলেন, “আমরা তাদের ওপর খুব শক্তিশালী হামলা চালিয়েছি। যুক্তরাষ্ট্র এ মুহূর্ত হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে। আমরা হরমুজ দিয়ে প্রতিদিন অসংখ্য জাহাজ হরমুজ দিয়ে বের করে আনছি। যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সমস্যা ছাড়া এটি করছি। ইরানিরা প্রত্যেকবার একটি করে ড্রোন ছুড়ে। আমরা সেগুলোকে ভূপাতিত করে দেই। হরমুজে আমাদের শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে।”

ট্রাম্প আরও বলেন, “ইরান তাদের রাডার সিস্টেম এবং মিসাইল সিস্টেম পুনর্গঠন এবং হরমুজে মাইন পোঁতার চেষ্টা করছে। আমাদের হামলা তাদের সব নতুন যুদ্ধাস্ত্র ধ্বংস করে দিয়েছে। যেগুলো তারা হরমুজের পাশে তৈরি করতে চেয়েছিল।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আপনারা জানেন, আমরা হরমুজ থেকে সব মাইন অপসারণ করেছি। তারা এমন একটি রকেট তৈরি করতে চাইছিল যেটি মাইন স্থাপন করে। কারা এমনটি করে? আপনারা কি কখনো এমন রকেট দেখেছেন যেটি সমুদ্রে মাইন ফেলে? আমি কখনো এমন কিছুর বিষয়ে শুনিনি। কিন্তু তারা আসলে এটিই করছে। তারা এমন রকেট তৈরি করছিল। তাদের কাজ প্রায় শেষের দিকে ছিল। এ কারণে আমরা এগুলো ধ্বংস করে দিয়েছি।”

“আমরা দেখতে পাই তারা এমন রকেট তৈরি করছে। তারা কী কী করে আমরা তার সবই দেখি। তারা আমাদের নজর এড়িয়ে নড়তেও পারে না। আমরা না দেখা ছাড়া তারা বাথরুমেও যেতে পারে না। তো আমরা যখনই তাদের নতুন রকেট দেখলাম, সেটি ধ্বংস করে দিয়েছি। আমরা আরও কিছু বস্তু ধ্বংস করেছি।”

এমটিআই