বিজ্ঞাপন

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, নতুন করে নিহত ৬০ জনের বেশি

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, নতুন করে নিহত ৬০ জনের বেশি

লোহিত সাগর তীরবর্তী ইয়েমেনের বন্দরনগরী মোখার দখল নিয়ে হুতি বিদ্রোহী ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই হচ্ছে। এতে করে মাত্র তিনদিনে দেড়শরও বেশি সেনা ও হুতি যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন বেসামরিক মানুষও প্রাণ হারিয়েছেন এতে।

এরমধ্যে আজ শনিবারই ৬০ জনের বেশি নিহত হয়েছেন। হাসপাতাল ও সেনাবাহিনীর একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

ইয়েমেনের সেনাবাহিনীর তিনটি সূত্র বলেছে, কয়েক ঘণ্টার টানা লড়াইয়ে সরকারি বাহিনীর ২৬ সেনা নিহত হয়েছেন। অপরদিকে হাসপাতাল ও সামরিক সূত্র ৩১ হুতি বিদ্রোহী নিহত হওয়ার তথ্য দিয়েছে।

হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, তাইজ শহরে হুতিদের মিসাইল হামলায় ছয় বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন। তারা সবাই বাসে করে যাচ্ছিলেন।

সূত্র: এএফপি

এমটিআই

বিজ্ঞাপন