ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় হামলায় তিন বছর আগে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল একটি ভবন। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সেই ভবনটির ধ্বংসস্তূপ সরিয়ে ৫৫ জনের কঙ্কাল উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।
সংবাদমাধ্যম নিউ আরব নিউজ জানিয়েছে, ২০২৩ সালের ১৯ নভেম্বর মালকা পরিবারের বাড়িতে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ওই সময় বাড়িটিতে ৬০ জন আশ্রয় নিয়ে ছিলেন। ওই হামলার পর তারা যে আটকা পড়েন আর উদ্ধার হননি।
অবশেষে প্রায় তিন বছর পর তাদের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। এতে প্রায় ৮০ হাজার মানুষ নিহত হন। যারমধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
সেসব হামলায় ধ্বংস হয় শত শত ভবন। যেগুলোর নিচে আটকে আছেন কয়েক হাজার মানুষ।
দখলদারদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হামাসের এখন যুদ্ধবিরতি চলছে। এরমধ্যেই বিভিন্ন ভবন সরিয়ে সেখানে থাকা মরদেহ উদ্ধার করা হচ্ছে। আর কিছুদিন পরপরই মিলছে ফিলিস্তিনিদের কঙ্কাল।
কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও গাজায় এখনো নিয়মিত হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে যুদ্ধবিরতির পরও নতুন করে আরও অন্তত দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র: দ্য নিউ আরব
এমটিআই
