বিজ্ঞাপন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

ইরান যদি আমাদের জাহাজে হামলা করে, আমরা তাদের ট্যাংকার ধ্বংস করে দেব

ইরান যদি আমাদের জাহাজে হামলা করে, আমরা তাদের ট্যাংকার ধ্বংস করে দেব

ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায় তাহলে দেশটির তেলের সব ট্যাংকার ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ইরানের তেলবাহী তিনটি ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম জানিয়েছে, তাদের দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। এর পাল্টা জবাব হিসেবে তাদের তিনটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “বিষয়টি খুবই সহজ : যদি ইরান যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়। আমরা তাদের তেলের ট্যাংকারে হামলা ও সেগুলো ডুবিয়ে দেব। তাদের যা করতে হবে তা হলো আমাদের জাহাজে হামলা না চালানো।”

তিনি আরও বলেছেন, “ইরানের তেলবাহী ট্যাংকারের বহর অরক্ষিত। ইরানের কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই। আমাদের যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন তাদের সব ট্যাংকারে হামলা চালাতে পারবে।”

সেন্টকম জানিয়েছে, খার্গ দ্বীপের কাছে থাকা এমটি ডউনি, জাস্কের কাছে থাকা এমটি স্টার্ক ১ নামে দুটি ট্যাংকারে হামলা চালানো হয়। এতে তেলবাহী ট্যাংকার দুটি স্থায়ীভাবে বিকল হয়ে গেছে। এরপর ওমান উপসাগরে থাকা ইরানিদের এমটি কায়লো নামে আরেকটি ট্যাংকারে হামলা চালানো হয় বলে জানিয়েছে সেন্টকম।

তারা বলেছে, ওমান উপসাগরে থাকা ট্যাংকারটির ক্রুদের কয়েক মিনিটের সময় দিয়ে সরে যেতে বলা হয়। এরপর এটির কয়েকটি অংশে হামলা চালানো যায়। এতে করে ট্যাংকারটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে।

সূত্র: আলজাজিরা

এমটিআই