যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা ও পাল্টা হামলার মধ্যে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। আজ ইরানি তিনটি ট্যাংকার জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে তাদের দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছিল ইরান।
এমন অবস্থায় উত্তর আরব উপসাগর এবং ওমান উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, এসব জাহাজে শক্তিশালী হামলা হয়েছে, সেগুলো জাহাজগুলোকে সম্পূর্ণ বিকল করে দিতে সক্ষম।
এসব জাহাজে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা অথবা পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি এখনো জানা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
ইরান যদি আমাদের জাহাজে হামলা করে, আমরা তাদের ট্যাংকার ধ্বংস করে দেব
ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায় তাহলে দেশটির তেলের সব ট্যাংকার ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “বিষয়টি খুবই সহজ : যদি ইরান যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়। আমরা তাদের তেলের ট্যাংকারে হামলা ও সেগুলো ডুবিয়ে দেব। তাদের যা করতে হবে তা হলো আমাদের জাহাজে হামলা না চালানো।”
তিনি আরও বলেছেন, “ইরানের তেলবাহী ট্যাংকারের বহর অরক্ষিত। ইরানের কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই। আমাদের যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন তাদের সব ট্যাংকারে হামলা চালাতে পারবে।”
সূত্র: আলজাজিরা
এমটিআই
