প্রদর্শনীতে কসরত প্রদর্শনের সময় গ্রিসে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের দুই পাইলটই নিহত হয়েছেন। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাজধানী এথেন্সের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
গ্রিসের বার্তাসংস্থা এএনএ জানিয়েছে, এফ-৪ প্যানথম মডেলের যুদ্ধবিমানটি বিমানঘাঁটিতে বিধ্বস্ত হয়েছে। কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো সেটি অজানা। তবে বিধ্বস্তের আগে এটির পাইলটরা বের হননি। এতে ভেতের পুড়েই তাদের মৃত্যু হয়।
প্রদর্শনী উপভোগ করতে যাওয়া এক ব্যক্তি দুর্ঘটনার মুহূর্তটি মোবাইলে ধারণ করেছেন। এতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটি উড্ডয়ন করে দর্শকদের সামনে কসরত প্রদর্শন করছেন। এ সময় হঠাৎ করে এটি উঁচু থেকে নিচুতে নেমে আসে। তবে সবার ভাগ্য ভালো হওয়ায় এটি দর্শক সারি থেকে দূরে গিয়ে আছড়ে পড়ে।
দুর্ঘটনার পর পর ফায়ার সার্ভিসের একাধিক দল আগুন নেভাতে ঘটনাস্থলে যায়।
মর্মান্তিক এ ঘটনায় দুই পাইলট নিহত হওয়ার পর বিমান প্রদর্শনীর আয়োজনটি বাতিল করা হয়। অপরদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াস তার বিদেশ সফর বাতিল করে ঘটনাস্থলে যান।
— OSINT AFG (@AfghanOSINT0) September 5, 2026
সূত্র: এএনএ
এমটিআই
