• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

নিউইয়র্কে বিনামূল্যে ওষুধ পাচ্ছেন করোনা রোগীরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২২, ১৫:১৩
অ+
অ-
নিউইয়র্কে বিনামূল্যে ওষুধ পাচ্ছেন করোনা রোগীরা

করোনায় আক্রান্ত হয়েছেন এবং এই ভাইরাসে উচ্চ ঝুঁকিতে আছেন; এমন রোগীদের বিনামূল্যে অ্যান্টিপিরাভিল বড়ি দিচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ। শুধু তাই নয়, রোগীদের বাড়িতে বাড়িতে করোনার বড়ি পৌঁছে দেওয়া হবে বলে রোববার ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।

বিজ্ঞাপন

ব্রঙ্কসে এক সংবাদ সম্মেলনে মেয়র এরিক বলেছেন, ‌করোনা আক্রান্ত কেউ যেন শহরে চলাচল না করে আমরা সেটি নিশ্চিত করতে চাই। আমরা চাই, লোকজন এই সুবিধা গ্রহণ করুক।

নিউইয়র্ক সিটি হলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদিত ফাইজারের প্যাক্সোলোভিড এবং মের্কের অ্যান্টিভাইরাল বড়ি মলনুপিরাভির এখন থেকে সীমিত পরিসরে সহজলভ্য হবে। স্থানীয় কোম্পানি অলটো ফার্মেসির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে মুখে সেবনের এ দুই বড়ি নিউইয়র্কে সরবরাহ করা হবে।

নিউইয়র্কের মেয়র এরিক বলেছেন, ওমিক্রনের উল্লম্ফন নিউইয়র্ক শহরকে আবারও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারির উপকেন্দ্রে পরিণত করেছে। তবে সম্প্রতি সংক্রমণের গতি কিছুটা নিম্নমুখী হয়েছে।

বিজ্ঞাপন

নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে নিউইয়র্কে দৈনিক ৫ হাজারের বেশি মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর পাশাপাশি নিউইয়র্কে করোনা রোগীদের হাসপাতালে ভর্তিও কমে গেছে।

নিউইয়র্কজুড়ে করোনার উল্লম্ফন কমে যাওয়ার সাথে সাথে দেশটির যে কয়েকটি রাজ্যে এখন এই ভাইরাসের সংক্রমণের হার সর্বনিম্ন রয়েছে, নিউইয়র্ক তার মধ্যে অন্যতম।

সূত্র: ব্লুমবার্গ।

বিজ্ঞাপন

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রকরোনাভাইরাসকরোনা ট্যাবলেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

ইরান নিয়ে এখন সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যত খারাপ হবে

বললেন ট্রাম্পইরান নিয়ে এখন সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যত খারাপ হবে

ট্রাম্প ‘মজা’ করতে চায় এজন্য মানুষ মারা যাচ্ছে

বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীট্রাম্প ‘মজা’ করতে চায় এজন্য মানুষ মারা যাচ্ছে