বিজ্ঞাপন

এসএসসি পাসে পল্লী বিদ্যুতে চাকরি, নেবে ২২২০ জন

এসএসসি পাসে পল্লী বিদ্যুতে চাকরি, নেবে ২২২০ জন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‌‘কাজ নাই মজুরি নাই ভিত্তিতে’ লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

পদের নাম- লাইন শ্রমিক

পদের সংখ্যা- ২২২০টি

কাজের ধরন- চুক্তিভিত্তিক

আবেদন যোগ্যতা

১। কমপক্ষে এসএসসি পাস।

২। রেগুলার ইলেক্ট্রিশিয়ান কোর্স সম্পন্ন করতে হবে।

৩। বয়সসীমা ২০-৪০ বছর।

৪। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম

http://www.reb.gov.bd এই ঠিকানা থেকে আবেদনপত্র সংগ্রহ করে নির্ধারিত স্থানে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৫ মার্চ, ২০২১ পর্যন্ত

বেতন ও সুযোগ সুবিধা

১। দৈনিক ৮০০ টাকা মজুরি

২। কোম্পানির নীতি অনুসারে অন্যান্য সুবিধা

Dhaka Post