বিজ্ঞাপন

সিটি ব্যাংক ক্যাপিটালে চাকরির সুযোগ

সিটি ব্যাংক ক্যাপিটালে চাকরির সুযোগ

বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সিটি ব্যাংক ক্যাপিটাল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ম্যানেজার। পদের সংখ্যা : উল্লেখ নেই। আবেদন যোগ্যতা : বিবিএ/ এমবিএ বা যেকেনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস করতে হবে।

ব্র্যান্ডিং, কমিউনিকেশনস, বিজনেস ডেভেলপমেন্ট বিষয়ে ৩-৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

যোগাযোগ দক্ষতা থাকতে হবে, উপস্থাপনার কৌশল জানতে হবে, বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

এমএস অফিস, অ্যাডবি ফটোশপ ও অ্যাডবি ইলাস্ট্রেটর এর কাজে পারদর্শী হতে হবে। ভেন্ডর ও মিডিয়া ও স্টোকহোল্ডারদের সঙ্গে কাজে অভিজ্ঞ হতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের [email protected] এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। ইমেইলের সাবজেক্ট বক্সে ‌‘অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অব ম্যানেজার ইন ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিপার্টমেন্ট’ এই কথা লিখে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ : ১০ সেপ্টেম্বর, ২০২২

city bank job circular 2022