• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

এসএসসি পাসে সেনাবাহিনীতে চাকরির সুযোগ
  1. জবস

এসএসসি পাসে সেনাবাহিনীতে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
৪ ডিসেম্বর ২০২২, ০৯:৩৮
অ+
অ-

বাংলাদেশ সেনাবাহিনী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সাধারণ ট্রেড ও কারিগরি ট্রেডে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

পদের নাম : সৈনিক। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদনের যোগ্যতা : সাধারণ ট্রেডে ( জিডি ) আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ২০২৪ সালের ৩ মার্চ তারিখে ১৭ বছরের কম এবং ২১ বছরের বেশি হওয়া যাবে না।

কারিগরি ট্রেডে আবেদনের জন্য এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এসএসসি/সমমান পাস হলে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ থাকতে হবে। বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

শারীরিক যোগ্যতা : সাধারণ ও কারিগরি উভয় পদের জন্য পুরুষ প্রার্থীর শারীরিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন কমপক্ষে ৪৯ দশমিক ৯০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। তবে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি।

বিজ্ঞাপন

নারী প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন কমপক্ষে ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। তবে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে পাঁচ ফুট এক ইঞ্চি। নারী ও পুরুষ প্রার্থীদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ, অবিবাহিত ও সাঁতার জানা থাকতে হবে।

যেভাবে আবেদন : অনলাইনে http://sainik.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।

আবেদনের সময়সীমা : আবেদন শুরু হবে আগামী ১০ ডিসেম্বের, ২০২২- চলবে ৩১ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চাকরির খবরসেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিসেনাবাহিনীর সার্কুলারবাংলাদেশ সেনাবাহিনী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রভিডেন্ট ফান্ডসহ আকিজ বশির গ্রুপে চাকরি, পাবেন গ্র্যাচুইটিও

প্রভিডেন্ট ফান্ডসহ আকিজ বশির গ্রুপে চাকরি, পাবেন গ্র্যাচুইটিও

আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু

আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু

চাকরি দেবে ইয়ামাহা, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি-বিমা

চাকরি দেবে ইয়ামাহা, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি-বিমা

এনসিসি ব্যাংকে চাকরি, অনলাইনে আবেদন করুন

এনসিসি ব্যাংকে চাকরি, অনলাইনে আবেদন করুন