বিজ্ঞাপন

রূপায়ন গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আছে সার্বক্ষণিক গাড়ির সুবিধা

রূপায়ন গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আছে সার্বক্ষণিক গাড়ির সুবিধা

রূপায়ন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পরিচালক (এইচআর ও অ্যাডমিন) পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৬ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে রূপায়ন গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নাম
রূপায়ন গ্রুপ
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১৬ অক্টোবর ২০২৩
পদ ও লোকবল
১টি ও ১ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১৬ অক্টোবর ২০২৩
আবেদনের শেষ তারিখ
১৫ নভেম্বর ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: রূপায়ন গ্রুপ
পদের নাম: পরিচালক (এইচআর ও অ্যাডমিন)
পদের সংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমবিএ, এইচআরএম
অন্যান্য যোগ্যতা : সাধারণ প্রশাসন, সাধারণ এইচআর, এইচআর অপারেশনস, এইচআর নীতি, সংস্থা উন্নয়ন/প্রক্রিয়া উন্নতি, প্রশিক্ষণ এবং উন্নয়ন বিষয়ে দক্ষতা থাকতে হবে। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
বয়সসীমা: ৪২ থেকে ৫৫ বছর 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: মোবাইল ফোন বিল, দুপুরের খাবারের সুবিধা, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, ফুল টাইম গাড়ির সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। 

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময় : ১৫ নভেম্বর ২০২৩