বিজ্ঞাপন

এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা, সপ্তাহে ৫ দিন কাজ 

এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা, সপ্তাহে ৫ দিন কাজ 

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক অ্যান্ড সিসিটিভি টেকনিশিয়ান পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল (রোববার) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ও সপ্তাহে ২দিন ছুটিসহ দুপুরের খাবারের সুবিধা ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নাম
ইউএস-বাংলা এয়ারলাইন্স
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১২ নভেম্বর ২০২৩
পদ ও লোকবল
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১২ নভেম্বর ২০২৩
আবেদনের শেষ তারিখ
২৫ নভেম্বর ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড
পদের নাম: নেটওয়ার্ক অ্যান্ড সিসিটিভি টেকনিশিয়ান
পদের সংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার/ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স)
অন্যান্য যোগ্যতা: অ্যাক্সেস কন্ট্রোল, সিসিটিভি, পাওয়ার ক্যাবলিং, সুইচ/রাউটার, টিসিপিআইপি, এয়ারলাইন, আইএসপি বিষয়ে দক্ষতা থাকতে হবে। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে ফ্রেশাররাও আবেদন করতে পরবেন। 

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
কর্মক্ষেত্র: অফিসে 
বয়সসীমা: ২২ থেকে ২৮ বছর

কর্মস্থল: দেশের যে কোনো জায়গা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: মোবাইল ফোন বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বীমা, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০২৩