বিজ্ঞাপন

এসএসসি পাসে চাকরি, পাবেন মোটরসাইকেল সুবিধা

এসএসসি পাসে চাকরি, পাবেন মোটরসাইকেল সুবিধা

সুপার শপ মীনা বাজার সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজধানীর বিভিন্ন আউটলেটের জন্য ডেলিভারি বাইক রাইডার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৬ ডিসেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১১ থেকে ১২ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নাম
মীনা বাজার 
চাকরির ধরন
প্রকাশের তারিখ
০৬ ডিসেম্বর ২০২৩
পদ ও লোকবল
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
০৬ ডিসেম্বর ২০২৩
আবেদনের শেষ তারিখ
০৪ জানুয়ারি ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার 
পদের নাম: ডেলিভারি বাইক রাইডার
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: পণ্য বিতরণ, মোটর বাইক রাইডার বিষয়ে দক্ষতা 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই, অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 

চাকরির ধরন: ফুলটাইম 
কর্মক্ষেত্র: পণ্য পৌঁছে দেয়া
প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর 
কর্মসময়: ৯ ঘণ্টা (রোস্টার করে ডিউটি করতে হবে)
 ছুটি: সাপ্তাহিক এক দিন ছুটি (রোস্টার অনুযায়ী)

কর্মস্থল: ঢাকা (আজিমপুর, ইসিবি চত্বর, ধানমন্ডি, বনশ্রী, মগবাজার, মিরপুর)
বেতন: ১১,০০০ থেকে ১২,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতি ডেলিভারি কমিশন ১০ টাকা, মোবাইল বিল মাসিক ৩০০ টাকা, বছরে ২টি উৎসব বোনাস, বাইকের ফুয়েল বিল অফিস থেকে দেয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ০৪ জানুয়ারি ২০২৪