বিজ্ঞাপন

ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক বিভাগ আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৯ ডিসেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও  ট্যুর ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বীমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নাম
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি 
চাকরির ধরন
প্রকাশের তারিখ
০৯ ডিসেম্বর ২০২৩
পদ ও লোকবল
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
০৯ ডিসেম্বর ২০২৩
আবেদনের শেষ তারিখ
১৯ ডিসেম্বর ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক
বিভাগ: ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউশন সেলস, ইলেকট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্সেস, ফিল্ড ওয়ার্কের জন্য ইতিবাচক মানসিকতা, সেলস মার্কেটিংয়ে দক্ষতা থাকতে হবে। 
অভিজ্ঞতা: ৩ থেকে ৭ বছর, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। 

চাকরির ধরন: ফুলটাইম 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ২৫ থেকে ৩৪ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বীমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, টার্গেটের উপর ভিত্তি করে প্রণোদনা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২৩