বিজ্ঞাপন

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইউএস-বাংলা, কাজ বিমানবন্দরে 

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইউএস-বাংলা, কাজ বিমানবন্দরে 

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির টেকনিক্যাল স্টোর বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত বৃহস্পতিবার থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম
ইউএস-বাংলা এয়ারলাইন্স
চাকরির ধরন
প্রকাশের তারিখ
০৪ জানুয়ারি ২০২৪
পদ ও লোকবল
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
০৪ জানুয়ারি ২০২৪
আবেদনের শেষ তারিখ
১২ জানুয়ারি ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: এক্সিকিউটিভ 
বিভাগ: টেকনিক্যাল স্টোর
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি, ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) এইচএসসি ও এসএসসি বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৪.০০ (৫ পয়েন্ট এর মধ্যে)।
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) এবং ই-মেইল লেখায় দুর্দান্ত। ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা। 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর 

কর্মস্থল: ঢাকা (শাহজালাল বিমানবন্দর)
বেতন: ৩০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, কোম্পানির নীতিমালা অনুযায়ী ফ্রি এয়ার টিকেট। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১২ জানুয়ারি ২০২৪