বিজ্ঞাপন

এসএসসি পাসে ইউএস-বাংলায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা

এসএসসি পাসে ইউএস-বাংলায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কেটারিং অ্যাসিস্ট্যান্ট পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১২ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সাপ্তাহিক ২ দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম
ইউএস-বাংলা এয়ারলাইন্স
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১২ মার্চ ২০২৪
পদ ও লোকবল
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১২ মার্চ ২০২৪
আবেদনের শেষ তারিখ
২৯ মার্চ ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: কেটারিং অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: রান্নার উপকরণ প্রস্তুত, ধোয়া, শাকসবজি এবং ফল কাটায় দক্ষতা। 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম 
কর্মক্ষেত্র: কেটারিংয়ে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর 

কর্মস্থল: ঢাকা (উত্তরা)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২ দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২৯ মার্চ ২০২৪