বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে এপেক্স, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা

নিয়োগ দিচ্ছে এপেক্স, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা

এপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৪ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও গ্র্যাচুইটি, দুপুরের খাবার, প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স, পিক অ্যান্ড ড্রপ সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে এপেক্স ফুটওয়্যারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম
এপেক্স ফুটওয়্যার লিমিটেড
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১৪ মার্চ ২০২৪
পদ ও লোকবল
১টি ও ১ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১৪ মার্চ ২০২৪
আবেদনের শেষ তারিখ
১২ এপ্রিল ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: এপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 
বিভাগ: কোয়ালিটি অ্যাসুরেন্স 
পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: ম্যানুফ্যাকচারিং (এফএমসিজি), ট্যানারি/ফুটওয়্যারে কাজের দক্ষতা থাকতে হবে। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর 

কর্মস্থল: ঢাকা (গুলশান-১)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যন্য সুবিধা: গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে ২টি উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স (দুর্ঘটনা এবং হাসপাতালে ভর্তি) হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে, পিক অ্যান্ড ড্রপ সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৪